অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকটায় ডোবার পানিতে ডুবে আয়শা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৩ সেপ্টেম্বর’২৫ মঙ্গলবার দুপুরে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডোবায় এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। এসময় তার বয়সী আরও কয়েকজনের সাথে গোসল করতে নামে আয়শা। এসময় গভির পানিতে ডুবে মারা যায় সে।
নিহত আয়শা রংপুরের মিঠাপুকুর উপজেলার বেলগছা এলাকার রন্জু মিয়ার শিশু কন্যা। আয়শা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। তার নানা আব্দুল খালেক বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জ এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে কোন অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।