https://www.a1news24.com
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৪

কাউনিয়ায় চন্ডিপুর গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় আবু সাঈদ (১১মাস) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বাড়ির লোকজনের অজান্তে মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানের ধারে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সে কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোবারক হোসেন শাহীনের পুত্র। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো..