https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭

কলারোয়া সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে আটক ১৫ জন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্তে বিজিবি ও বিএসএফের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এরমধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৬ জন ও শিশু ৫ জন রয়েছে। পরে রাত নয়টার দিকে বিজিবি তাঁদের কলারোয়া থানায় সোপর্দ করে। বিজিবি মাদরা ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম ও ভারতের ১৪৩ বিএসএফ বিথারি কোম্পানী কমান্ডার ইন্সেপেক্টর শ্রী প্রদীপ কুমার নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। এসময় বিএসফ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব বালা জানান, ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। পরে আটককৃতদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। তিনি বলেন, যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো..