https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৭

চীনে শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠক, এসসিও সামিট থেকে মোদির প্রাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)–এর শীর্ষ সম্মেলন শেষে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনব্যাপী এই সফরে তিনি কেবল সম্মেলনে অংশ নেননি, বরং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন।

বিশ্লেষকদের মতে, এই সফর ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ হারের ট্যারিফের প্রভাব মোকাবিলায় ভারত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এমন পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে মোদি ওয়াশিংটনকে পরোক্ষভাবে বার্তা দিয়েছেন যে, দিল্লি বহুমাত্রিক কূটনীতি চালিয়ে যেতে প্রস্তুত।

নরেন্দ্র মোদি তার অফিসিয়াল এক্স হ্যান্ডলে সফর শেষে লিখেছেন, ‘চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম। এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি, বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রেসিডেন্ট শি জিনপিং, চীনা সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই।’

এই সফরে শি ও পুতিনের সঙ্গে মোদির আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। তবে বৈঠক থেকে ভারত নির্দিষ্ট কোনো নতুন চুক্তি বা অর্থনৈতিক প্যাকেজ পেয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আরো..