https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৯

ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ: বিসিবি প্রেসিডেন্ট

চট্টগ্রাম প্রতিবেদক: জেলা, উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।

চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মতো হতে যাওয়া আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধন শেষে এ কথা বলেন।এ সময় বিসিবি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ক্রিকেটের বিকেন্দ্রীকরণের দিকে নজর দিচ্ছে।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আসরের উদ্বোধন করেন। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার দল খেলবে এই আসরে।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ৮ সেপ্টেম্বর ও ফাইনাল ৯ সেপ্টেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে, প্রথমটি শুরু হবে সকাল সাড়ে ৯টায় আর দ্বিতীয়টি দেড়টায়। টুর্নামেন্টে জয়ী দল পাবে ১ লাখ টাকা। প্রথমদিনের প্রথম খেলায় ফরটিস কুমিল্লাহ ও এবি ব্যাংক নোয়াখালীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

আরো..