মোস্তাফিজুর রহমান মোস্তফা জেলা প্রতিনিধি লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে ফকির পাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদেরের ছেলে আরিফ বিল্লাহ সদ্য জেলা ছাত্রদল কতৃক সভাপতি নির্বাচিত হয়। গতকাল পারিবারিক বিষয় নিয়ে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে ওই এলাকার জাকিরনি আসাম মেহেদি নামে কয়েকজন দুষ্কৃতকারী এই হামলা করেন। বর্তমানে আরিফ বিল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান এ ব্যাপারে প্রতিবাদ ও শাস্তি দাবি করেন।
এ ঘটনায় জড়িত রাতেই দুজন আসাদুজ্জামান ও ভুট্টুকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন হাতীবান্ধা থানা অফিসার ইনচার্য মাহমুদুন নবী । পরে রাতে উন্নত চিকিৎসার জন্য আরিফ বিল্লাহ কে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনা কে কেন্দ্র করে ছাত্রদলের মাঝে তিব্র ক্ষোভ বিরাজ করছে।