https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫১

কুড়িগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ।

১৮ আগষ্ট’২৫ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে ভোর রাতে পুলিশের একটি টিম উপজেলার বালিয়ামারি বাজার থেকে তাদের হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা যথাক্রমে, জামালপুর জেলার ইসলামপুর থানাধীর গোয়ালেরচর এলাকার মোহাম্মদ আলী হোসেন (৩৬) ও কুড়িগ্রাম রৌমারীর খেওয়ারচর এলাকার মোঃ শাহীন হাসান (২৭)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে কুড়িগ্রামের রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো..