https://www.a1news24.com
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯

নেপালকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় বাংলাদেশ ‘এ’ দলের

স্পোর্টস ডেস্ক: নেপালকে ৩২ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে জিশানের ব্যাটে। এছাড়া অপরাজিত ৪৮ রান করেন আফিফ।

জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি নেপাল।নতুন বলে হাসান মাহমুদ-রিপন মন্ডলরা দুর্দান্ত বোলিং করলে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় নেপাল। মাঝের ওভারে স্পিন দিয়ে নেপালকে ভোগায় বাংলাদেশ এ দল। স্পিনার রকিবুল হাসান একাই শিকার করেছেন ৩ উইকেট।

এর আগে দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। বিশেষ করে জিশান এদিন রীতিমতো ঝড় তোলেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ে চোখে সর্ষে ফুল দেখেছেন নেপালি বোলাররা। সবমিলিয়ে ৪৫ বলের ইনিংসে ৪ চার এবং ৫ ছক্কায় ৭৩ রান করেন তিনি।

এদিকে চারে নেমে দারুণ ব্যাটিং করেছেন আফিফ। ২৩ বলে অপরাজিত ৪৮ করেছেন তিনি।প্রসঙ্গত, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানে হেরে যায় বাংলাদেশ।

আরো..