https://www.a1news24.com
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন পরিবহনে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

সাফি পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা বেলতলীর বাজার সংলগ্ন রাস্তায় অবৈধভাবে ধরলা নদী থেকে তোলা বালু পরিবহনে বাধা দেওয়ায় বাঁধা দানকারীকে ট্রলিচাপা দিয়ে হত্যার হুমকি দেন অবৈধ বালু সিন্ডিকেটের লেকজন। এতে লতিফুল ইসলাম নামে বেলতলী বাজারের এক ওসুধ ব্যবসায়ী গতকাল ১৫ আগষ্ট রাতে থানায় লিখিত অভিযোগ করেন।

যানাযায়, পাটগ্রাম ইউনিয়নের মাষাটারী ধরলা নদী থেকে প্রতিদিন ১০০/১১০ ট্রলি বালি ও পাথর অবৈধভাবে উত্তোলন করে তা বেলতলী বাজারের ভাটিয়াপাড় দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এতে গ্রামের রাস্তাগুলো ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। রাস্তার ক্ষতি করার কারনে স্থানীয় কিছু মানুষ গ্রাম পুলিশের সহায়তায় রাস্তার মধ্যে পিলার গেড়ে ট্রলি চলাচল বন্ধ করে দেয়। এতেই ক্ষিপ্ত হয় অবৈধ বালু সিন্ডিকেটের লোকজন ১৫ আগষ্ট রাত আনুমানিক ৮ টার দিকে বেলতলী বাজারের ওসুধ ব্যবসায়ী লতিফুল ইসলাম উপর চড়াও হয় এবং দোকানে হামলা করে। এক পর্যায়ে পুনরায় ট্রলি চলাচলে বাধাদিলে ট্রলি চাপায় হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে রাতেই লতিফুল ইসলাম বাদি হয়ে আওয়ামিলীগ নেতা বালু সিন্ডিকেট মুল হোতা ফরিদুল ইসলামকে ১ নম্বর আসামী করে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন।পরদিন ১৬ আগষ্ট শনিবার অবৈধ ট্রলি চলাচলের কারনে রাস্তা নষ্ট ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করেন।

স্থানীয় লোকজন জানান, রাস্তা দিয়ে অবৈধ বালু পরিবহন করায় চলাচল করতে গেলে বাধা বিঘ্নের সৃষ্টি হয় এবং গৃহ পালিত হাঁস, মুরগী, ছাগল ট্রলির চাকার নিচে পরে প্রাণ হানী ঘটে। স্থানীয় স্কুল -কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা রাস্তায় চলাচলের করতে গেলে হুমকির মুখে পড়ে এবং বালি ও পাথরের সাইডের বালি ও শব্দের কারণে বাজারের দোকানদারের ব্যবসা পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে পড়ে। এর আগে ৪ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস মাষানটারীতে অবৈধভাবে বালু উত্তলন ও পরিবহন করার কারনে রাব্বি( ২২) নামে একজনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব।পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস জানান, অবৈধভাবে বালু উত্তলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আপনারা দেখেছেন আমি ইতিমধ্যে বিভিন্ন যায়গায় মোবাইল কোট পরিচালনা করে সাজা প্রদান করেছি।

আরো..