https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬

অগ্রিম টিকিট বিক্রিতে যোজন এগিয়ে রজনীকান্ত অভিনীত ‘কুলি’

বিনোদন প্রতিবেদক: ১৫ আগস্ট মুক্তি পাবে ভারতের দুটি বড় ছবি; একটি লোকেশ কানাগরাজের ‘কুলি’, অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’। দুটি ছবিই তারকাবহুল, আলোচিত। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যদিও লড়াইয়ের আগেই এগিয়ে আছেন রজনীকান্ত।তার মাল্টিস্টারার ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।

অগ্রিম টিকিট বিক্রিতে যোজন এগিয়ে রজনীকান্ত অভিনীত ‘কুলি’। গতকাল অব্দি উত্তর আমেরিকায় বিক্রি হয়েছে প্রায় ১৩ কোটি রুপির টিকিট। গতকাল তামিলনাড়ুতে সীমিত পরিসরে শুরু হয় ‘কুলি’র অগ্রিম টিকিট বিক্রি, আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১২০ কোটি রুপির মতো আয় করতে পারে এ ছবি। এতে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।অন্যদিকে উত্তর আমেরিকায় ‘ওয়ার ২’র টিকিট বিক্রি গতকাল পর্যন্ত মোটে তিন কোটি রুপি। ভারতে বিক্রি শুরু হবে আগামীকাল থেকে।এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি প্রমুখ।

আরো..