Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বিএনপি ক্ষমতায় গেলে মসজিদ মাদরাসার উন্নয়নে কাজ করবে: কয়েস লোদী – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বিএনপি ক্ষমতায় গেলে মসজিদ মাদরাসার উন্নয়নে কাজ করবে: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিক সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে মসজিদ মাদরাসার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করবে। মসজিদ শুধু নামাজ, ইবাদতের স্থান নয়, মুসলামনদের দ্বীন শিক্ষা ও সামাজিক কার্যক্রম ও সংকট নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস পরিচালনার প্লাটফরম।

কয়েস লোদী সকলকে মসজিদ নির্মাণকালে সহযোগিতার আহবান জানিয়ে বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে মসজিদ, মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে এবং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি চর্চায় কাজ করবে।তিনি শুক্রবার (২৫ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ডের কুশিঘাট নয়াবস্তি জামে মসজিদের নবনির্মিত আংশিক কাজের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাজির আহমদ এমাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব শোয়েবুর রহমান শোয়েব, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার রেজা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ৩৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখর উদ্দিন পংকি, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সজিবুর রহমান খান, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক ইমরান আলী, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো..