Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কুড়িগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কুড়িগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২৫’জুলাই ২৫ দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাটে জনসাধারণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফটের বিতরণ ও দলীয় কার্যালয় উদ্বোধন শেষে হাতিয়া ইউনিয়নে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম -৩ (উলিপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল খালেক ফারুক।

অন্যায়ের মধ্যে অংশ নেন, কুড়িগ্রাম জেলা শাখা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, মৎস্যজীবীদলের আহবায়ক আজাদুন্নবী শামীম , কুড়িগ্রাম জেলা শাখার কৃষকদলের সদস্য সচিব খন্দকার রোকনুজ্জামান রুকু, কুড়িগ্রাম জেলা শাখার তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উলিপুর উপজেলার কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান সরকার রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদসহ জেলা ও উপজেলার এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশে আব্দুল খালেক ফারুক বলেন,বিএনপি গণমানুষের দল এবং গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে এয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে জনসাধারণ শহীদ জিয়াউর রহমানের আর্দশকে বুকে লালন করে সবাই বিএনপিকে স্বতস্ফুর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত করবে ইনসো আল্লাহ।

আরো..