Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু

১৫ জুলাই, মঙ্গলবার, রামপাল, বাগেরহাটঃ উপকূলীয় অঞ্চলের মেয়েদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি (STEM) বিষয়ে আগ্রহ ও দক্ষতা তৈরি করতে স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের অংশ হিসেবে শুরু হল স্কুলভিত্তিক স্টেম এক্টিভেশন কার্যক্রম। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-এর সহযোগিতায় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় এই কার্যক্রমের প্রথম আয়োজন।

এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম আয়োজনে বিদ্যালয়টির ৯৬ জন শিক্ষার্থীকে হাতেকলমে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোডিং শেখা, রোবোটিক্স সেশনে ছিলো লাইন ফলোইং রোবট কার ও ড্রোন সম্পর্কে ধারণা, এরপর বিজ্ঞান কীভাবে আমাদের চারপাশে কাজ করে—তা নিয়ে মজাদার ও সহজ উপকরণে কিছু বৈজ্ঞানিক পরীক্ষা, এবং গণিতকে সহজ ও উপভোগ্য করে তোলার জন্য ডিজাইন করা নানা ধরণের ধাঁধা ও গাণিতিক সমস্যার সমাধান। এই কার্যক্রমের মূল লক্ষ্য শুধু স্টেম বিষয়ে একদিনের মজা নয়, বরং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মাঝে সচেতনতা তৈরী করা, যাতে তারা নিজেরাই ভবিষ্যতে স্টেম কার্যক্রম পরিচালনায় আগ্রহী হন।

আয়োজনটি পরিদর্শন করেন রামপাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তামান্না ফেরদৌসি। পরিদর্শনকালে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে উৎসাহিত করে তিনি বলেন, “ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পৃথিবীর জন্য প্রস্তুত হতে হলে স্কুল পর্যায় থেকেই প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। তোমরা আজকের এই আয়োজনে থেমে যেয়ো না। এই দক্ষতা অর্জনে আরো জ্ঞান অন্বেষন করো। আমি বিশ্বাস করি তোমারাই আমাদের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে পথ দেখাবে”। আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, “উপকূলের মেয়েদের শিক্ষা কার্যক্রমে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার এমন উদ্যোগ আমাদের উৎসাহিত করে”। ভবিষ্যতে এমন কার্যক্রমে সম্মিলিত উদ্যোগের সম্ভাবনার কথাও বলেন তিনি।

প্রথমবারের মত কোডিং এর মাধ্যমে এনিমেশন গেমের ধারণা পেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলে, “আমি আজকে প্রথম স্ক্র্যাচ প্রোগ্রামিং এর কথা জানলাম। কার্টুনের এনিমেশন ক্যারেক্টার কিভাবে তৈরী হয় সেটা আগে বুঝিনি। এখন আমি আরও জানতে চাই।” অনুবীক্ষন যন্ত্রে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণসহ নানা ধরণের এক্সপেরিমেন্টের পর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অদ্রি জানায়, “আমরা সাধারণত শুধু বই পড়ে বিজ্ঞান শিখি। কিন্তু আজ হাতে-কলমে যখন এক্সপেরিমেন্ট করছিলাম, তখন মনে হলো এগুলো খুব মজারও হতে পারে”। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস বলেন, “এমন আয়োজন শুধু এক দিনের অভিজ্ঞতা নয়, বরং আমাদের স্কুলে প্রযুক্তিনির্ভর শিক্ষার উদ্যোগ কীভাবে তৈরি করা যায় সেই ভাবনার শুরু।”

মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের এই ধারাবাহিক কার্যক্রমের আওতায় আরও ৯টি উপকূলীয় বিদ্যালয়ে একই ধরনের স্টেম স্কুল এক্টিভেশন আয়োজন করা হবে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ, যেখানে প্রত্যন্ত এলাকার আরও শত শত মেয়ের সামনে প্রযুক্তি-ভিত্তিক ভবিষ্যতের এক ঝলক তুলে ধরা হবে।

 

আরো..