Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন

রাজাপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশের মতো ঝালকাঠিতে বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করতে জেলা সমন্বয়ক টিম গঠন করা হয়েছে । টিমের সদস্যবৃন্দরা হলেন মাসুদ আহমেদ মিলনসাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি মো.কামরুজ্জামান, সাবেক সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি ও গোলাম আজম সৈকত সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত এই সমন্বয়ক টিম খুব শীঘ্রই জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ কর্মসূচির রূপরেখা নির্ধারণ করবেন।এ উদ্যোগের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী এবং জনসম্পৃক্ত রাজনীতি চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

আরো..