Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
চিলমারীর ভাসমান তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

চিলমারীর ভাসমান তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: চিলমারী তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। দুনিয়ার মজদুর এক হও”, “শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানববন্ধনটি। চিলমারী নদী বন্দর থেকে আগত শ্রমিকদের অংশগ্রহণে আয়োজনটি এক উত্তাল প্রতিবাদী প্ল্যাটফর্মে রূপ নেয়।

অনুষ্ঠিত এ মানববন্ধনে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক, সাংবাদিক নজরুল ইসলাম সাবু, মমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সদস্য মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চিলমারী বন্দরের ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ডিপোর কার্যক্রম বন্ধ করে শ্রমিকদের রুজি-রোজগারে আঘাত হানা হচ্ছে। অবিলম্বে ডিপো কর্মকর্তাদের অপসারণ এবং নতুন নিয়োগের দাবি জানানো হয়।

সেই সাথে শ্রমিকদের পাঁচ দফা দাবিতে আরও বলা হয়, চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করে ভাসমান বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ ও সুবিধাজনক স্থানে একত্রিত করতে হবে। ডিপোতে জ্বালানি তেল মজুদ ও পরিবহণ কার্যক্রম উন্নত ট্যাংকলরি ব্যবস্থার মাধ্যমে অবিলম্বে চালু করতে হবে। ডিপোর সঙ্গে যুক্ত করে অত্যাবশ্যকীয় সুবিধাসম্পন্ন চিলমারী ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ করতে হবে। অস্থায়ী ভাসমান তেল ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী শোর ডিপোতে রূপান্তর করতে হবে।

মানববন্দনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আগামি ২১ জুলাই’২৫ এর মধ্যে তাদের দাবি গুলো মেনে নেওয়া না হলে ২২ জুলাই’২৫ থেকে উত্তরবঙ্গ ব্যাপী লাগাতার সকল জেলায় ধর্মঘট কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন,বিপিসি চেয়ারম্যান বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

আরো..