Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
লালমনিরহাটে মাদক কারবারির হামলায় বিজিবি দুই সদস্য আহত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

লালমনিরহাটে মাদক কারবারির হামলায় বিজিবি দুই সদস্য আহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির দুইজন সদস্য আহত হয়েছে।

রোববার (১৮ মে) রাত ২ টায় উপজেলার ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। দুজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিজিবি জানায়, রোববার গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারী। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নের্তৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালায়। এ সময় টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারী। পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীদের একটি দল। এতে ওই দুই বিজিবি সদস্য আহত হন। রাত সাড়ে ৩ টায় আহতের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের বেশ কয়েকজন চোরাকারীদের নাম ও অজ্ঞাত আসামীদের উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘বিজিবি বাদী হয়ে একটি মামলা দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আরো..