https://www.a1news24.com
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৩

মোরেলগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি বসতঘর ও দু’টি খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শুক্রবার (২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বড়শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।আগুনে সোহেল শিকদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আংশিক পুড়েছে তার ভাই কাইউম শিকদারের বসতঘর ও দু’টি খড়ের গাদা।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।অগ্নিকাণ্ডে সোহেল শিকদার ও তার ভাইয়ের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার ছোট ভাইয়ের স্ত্রী শিমুল বেগম দাবি করেছেন। দু’দিন আগের একটি মারপিটের ঘটনার জেরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, দু’দিন আগের মারপিটের একটি ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সে কারণে ঘটনাস্থলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পুলিশ ছিল। পুলিশ সদস্যরা নিকটস্থ ফাঁড়িতে ফিরে যাওয়ার পরেই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো..