Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
গোলাপগঞ্জের বহর গ্রামে কুশিয়ারা নদীতে অবিলম্বে ব্রীজ নির্মাণের দাবি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

গোলাপগঞ্জের বহর গ্রামে কুশিয়ারা নদীতে অবিলম্বে ব্রীজ নির্মাণের দাবি

বিয়ানীবাজার উপজেলায় মানববন্ধন

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার নাগরিকবৃন্দ গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রামে কুশিয়ারা নদীতে প্রস্তাবিত ব্রীজ নির্মাণ কাজ জরুরী ভিত্তিতে শুরু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার শহরের কলেজ রোড পয়েন্টে গোলাপগঞ্জের বহরগ্রাম ফেরিঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তাগণ বলেন, বহরগ্রামে কুশিয়ারা নদীতে একটি ব্রীজ নির্মাণের জন্য গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি। ২০১৪ সালে তৎকালীন সরকার এখানে একটি ব্রীজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। কিন্তু এখনও ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়নি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই ব্রীজ নির্মাণ কাজ শুরু করার দাবি জানান। বক্তাগণ বিয়ানীবাজার উপজেলার জরাঝীর্ণ রাস্তাঘাট জরুরী ভিত্তিতে সংস্কারের দাবি জানান। এছাড়া সিলেট শহরের যানজট এড়িয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা যাতে নির্ভিঘ্নে চলাচল করতে পারে সেজন্য খাদিম-সাহেবের বাজার রাস্তা অবিলম্বে দু-লেনে উন্নয়ন করার দাবী জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিন, বড়দেশ-ঘুঙ্গাদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবি পরিষদের সভাপতি ডা. মো. হাবিবুর রহমান, সুশাসনের জন্য নাগরিক- সুজন বিয়ানীবাজার শাখার সভাপতি আমান উদ্দিন এডভোকেট, প্রবীণ সংগঠক হোসেন আহমদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক ফয়ছল আহমদ, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী গিয়াস উদ্দিন, মঈনুল ইসলাম, আব্দুস সালাম, বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারন সম্পাদক জয়নুল আবেদীন, মইজ আহমদ, মুকিত আহমদ শিমুল, কুড়ারবাজার ইউনিয়ন গণদাবি পরিষদ নেতা নুর মোহাম্মদ, সুমন আহমদ রুহেল প্রমুখ।

মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেন নিউইয়র্ক প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের সভাপতি মাসুদুল হক ছানু। বিজ্ঞপ্তি

আরো..