https://www.a1news24.com
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৩

শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় আহত প্রাইভেটকার চালকের মৃত্যু

পুলিশ ও চিকিৎসক বলছে দুর্ঘটনায় মৃত্যু হয়নি

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় আহত প্রাইভেটকার চালক রেজাউল ইসলামকে (৩০) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) ভোরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তছার মৃত্যু হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টায় মক্কা মদিনা কারখানার সামনে থেকে শ্রীপুর-মাওনা সড়ক পার হওয়ার সময় দ্রæত গতির অটোরিকশার সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দেয়।

নিহত চালক রেজাউল ইসলাম ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউরা উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। সে শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বসবাস করে আসছে। প্রায় এক বছর যাবত শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারির প্রাইভেটকার চালাতেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চালক রেজাউল ইসলাম শ্রীপুর-মাওনা সড়ক পার হচ্ছিলেন। এসময় শ্রীপুরগামী দ্রæত গতির একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কোন উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। ভোরে স্বজনেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তদার মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাত ২টার দিকে অজ্ঞাত একজন ব্যাক্তি তাকে জরুরী বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেছিল। সামাজিক যোগাযোগ (ফেসবুকের) মাধ্যমে জানতে পেরে তাঁর স্বজনেরা ভোরে হাসপাতালে আসে। পরে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিহত চালক রেজাউল ইসলামের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারনা করা হচ্ছে অজ্ঞাত কোনো ব্যক্তি তাকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়াতে পারে যেটা থেকে তার শরীরের বিষক্রিয়া ছড়িয়ে পড়তে পারে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, অটোরিকশা ধাক্কায় মারাতœক আহত হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে। তবে চিকিৎসক বলছে নিহত চালকের শরীরের বিষক্রিয়া ছড়িয়ে পড়ার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে, এ কথা জিজ্ঞাসা করার পর তিনি বলেন শুনেছি দুর্ঘটনার পর হৃদযন্ত্রের ক্রিয়া (স্টোক জনিত) বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত হবে কিনা এ বিষয়ে তিনি কিছু বলেন নি।

আরো..