Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণের ঐক্যই যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি মাঠে আন্দোলন চালিয়ে যাবেন। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল পথ, আর এই লড়াই অব্যাহত থাকবে।

সোমবার (২৪ মার্চ) দক্ষিণ সুরমার দাউদপুর বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আব্দুল কাইয়ুম চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দেশে প্রত্যাবর্তন ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের আহ্বান জানান।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার ও সাধারণ সম্পাদক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, বিএনপি নেতা কাপ্তান মিয়া ও আরিফ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, জসিম উদ্দিন, আজিজুর রহমান লায়েক, রাজু আহমেদ, অপু সুলতান, আনসার আহমেদ, জামাল আহমেদ জুমন, সাহিন আহমেদ, লিটন আহমেদ, আফজাল মিয়া, রুহুল আমিনসহ উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

আরো..