Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাটগ্রাম পৌরসভায় ফ্যামিলি কার্ড বঞ্চিতদের বিক্ষোভে বন্ধ টিসিবি পন্য বিতরন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাটগ্রাম পৌরসভায় ফ্যামিলি কার্ড বঞ্চিতদের বিক্ষোভে বন্ধ টিসিবি পন্য বিতরন

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি-লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌর সভায় আজ সোমবার ১০ মার্চ টিসিবির পন্য বিতরন করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। সরাসরি পৌর ভবনের সামনে গিয়ে টিসিবি সুবিধাভোগী প্রায় ৫ শতাধিক মানুষ বিক্ষোভ করতে থাকে। পরে যানাজায়, পাটগ্রাম পৌর সভার ৯ টি ওয়ার্ডে মোট টিসিবি সুবিধা ভোগী ছিল ৩৬৭১ জন কিন্তু ফ্যামিলি কার্ড পেয়েছে মাত্র ১৪৫০ জন। নতুন ফ্যামিলি কার্ড ধারী ১৪৫০ জনের কাছে টিসিবি বিতরন করতে গেলে ফ্যামিলি কার্ড বঞ্চিতরা এসে বিক্ষোভ শুরু করে। ফলে বন্ধ হয়ে যায় টিসিবি পন্য বিতরন।

রিক্সা চালক করিম বলেন, আমি টিসিবি পন্য শুরু থেকেই পেয়ে আসছি তাহলে এখন কেন পাব না। চার দিন এসে ঘুরে গেছি কিন্তু ফ্যামিলি কার্ড পাইনি। কেন পাইনি তা তারা বলে না। আমি কার্ড পাইনি কিন্ত যারা সাবলম্বী তারা ঠিকেই পেয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সুমন বলেন, পৌরসভায় এখনও আওয়ামী লীগের প্রেতাত্য বসে আছে। পৌর কর্মচারীদের আত্নীয় স্বজনরা ফ্যামিলি কার্ড পেলেও সাধারন মানুষ পাচ্ছে না।

পাটগ্রাম পৌর এলাকার আরিফ হোসেন বলেন আমি আমার ফ্যামিলি কার্ড না পেলেও পয়সা ওয়ালা ধনী ব্যক্তিরা ঠিকেই পেয়েছে। একই পরিবারে দু তিন জন পেলেও সাধারন মানুষ পায় নি। টিসিবির ফ্যামিলি কার্ড বঞ্চিতরা প্রায় ২ ঘন্টা বিক্ষোভ করে অবরুদ্ধ করে রাখে পৌর প্রসাশক জিল্লুর রহমান সহ পৌর কর্মচারীদের। পরে টিসিবি পন্য বিতরন বন্ধ ঘোষনা করা হলে বিক্ষুব্ধ জনতা চলে যায়।

এবিষয়ে পৌর কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। পৌর প্রশাসক জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

আরো..