Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
শ্রীপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

শ্রীপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ডাইলের ভিটা নামক এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বাধা প্রদান ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

টেপিরবাড়ী এলাকার বাসিন্দা মো. আরিফুর রহমানের উপর হামলার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় এমসি বাজার-শিশুপল্লী সড়কের টেপিরবাড়ী (ডাইলের ভিটা) এলাকায় শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান এবং মসজিদ নির্মাণে বাধা অপসারণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা জানান,গত ১ মার্চ (শনিবার) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুসল্লিরা মসজিদের নির্মাণকাজ শুরু করলে অভিযুক্ত সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে বাধা দেন।

এ সময় তিনি অভিযোগকারী আরিফুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টেপিরবাড়ী এলাকার বাসিন্দা মো. আরিফুর রহমান (৫৫) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, এলাকার ব্যক্তি চাঁন মিয়া মসজিদের নামে মৌখিকভাবে জমি দান করলে তিনি ও স্থানীয় মুসল্লিরা আর্থিক সহযোগিতায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।

কিন্তু স্থানীয় এক ব্যক্তি মো. সাইফুল ইসলাম (৩৫) মসজিদ নির্মাণে বাধা প্রদান করেন এবং নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, জোরপূর্বক আমাদের জমিতে মসজিদ নির্মাণ করার চেষ্টা করছে। আমরা বাঁধা দিয়েছি। ধাক্কা দেওয়ার ঘটনা স্বীকার করেছেন, তবে মারধর কিংবা হামলার ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো..