Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কালীগঞ্জে একটি বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকা লুট – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কালীগঞ্জে একটি বাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকা লুট

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় মহাসড়কের পাশে একটি বাড়ির ডাকাতির সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে গলায় অস্ত্র ঠেকিয়ে ২০ ভড়ি সোনার অলঙ্কার, নগদ অর্থ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৯ মার্চ) ভোরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ ডাকাতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, কালিগঞ্জ উপজেলা শ্রুতিধর এলাকার আব্দুল কাইয়ুমের রোববার ভোর রাতে
৫/৬ জনের একদল ডাকাত দরজার তালা ভেঙে ঘরে ঢুকে। পরিবারের লোকজনে কে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের বাক্স,আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ২০ ভড়ি সোনার অলঙ্কার ও নগদ ১৭ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টা ডাকাতরা এ লুটপাট চালায়।

এ বিষয়ে বাড়ির মালিক আব্দুল কাইয়ুম বলেন, ভোরের দিকে দুজন লোক ছুরি নিয়ে আমার গলা আটকে ধরে। এ সময় আমি কোন কিছুই করতে পারিনি। আলমারি ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার নগদ অর্থ ও জমির দলিল নিয়ে গেছে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন,খবর শুনে আমাদের পুলিশ টিম তাদের বাড়ি পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দিলেই।ডাকাতদের ধরার অভিযান চলবে।

আরো..