Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
হাতীবান্ধায় সাংবাদিক রহিমের উপর হামলা ; গ্রেফতার ১ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

হাতীবান্ধায় সাংবাদিক রহিমের উপর হামলা ; গ্রেফতার ১

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার আলাউদ্দিন হোটেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। সেই মামলার একজন আসামী হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন। ওই মামলার জের ধার আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র যুবদল নেতা দাবীদার মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে তার আরও তিন ভাই ও চাচাসহ কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা চালায়।

অপর একটি সুত্র বলছে, বহিস্কৃত কয়েকজন যুবদল গং ও ছাত্রদলের নেতাও এ সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করার ঘটনায় বিপ্লবকে পিছন থেকে সহযোগিতা করেন। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট পুত্র মুনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন জানান, আমরা স্থানীয় পুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আন্দোলনে নামবো।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো..