https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫

রোটারি ক্লাব অব সিলেট নর্থে রিপসা টিমের অফিসিয়াল ভিজিট সম্পন্ন

রোটারি ক্লাব অব সিলেট নর্থ এ রিপসা টিমের অফিসিয়াল ভিজিট সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৫ ফেব্রæয়ারি) রাতে সিলেট নগরের চৌহাট্টস্থ একটি রেঁস্তোরার হলরুমে এই ভিজিট অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় অফিসিয়াল ভিজিটে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর ডেপুটি কো কো-অর্ডিনেটর কামরুজ্জামান চৌধুরী রুম্মান (অ্যাডমিন), কো কো-অর্ডিনেটর (ফাইনান্স) মোহাম্মদ কবির উদ্দিন, কো কো-অর্ডিনেটর (মেম্বারশীপ রিটেনশন) মো. মামুন আহমদ, কো কো-অর্ডিনেটর রায়হান উদ্দিন রেহান (মেম্বারশীপ রিটেনশন), কো কো-অর্ডিনেটর (অ্যাডমিন) আব্দুল মুকিত।

রোটারি ক্লাব অব সিলেট নর্থের সভাপতি প্রকৌশলী পনির আলম হাওলাদারের সভাপতিত্বে অফিসিয়াল ভিজিটে রিপসা টিমের নেতৃবৃন্দরা ক্লাবের সকল কর্মপরিকল্পনা ও সার্ভিস প্রজেক্ট পর্যালোচনা করেন।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন রোটারি ক্লাব অব সিলেট নর্থ এর সদস্য হাফিজ মোহাম্মদ শরীফ উদ্দিন, জাতীয় সংগীত পরিবেশন করেন ক্লাবের চার্টার্ড সদস্য ও ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. চাঁন মিয়া ও রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান প্রেসিডেন্ট ইলেক্ট তুহিন আহমদ।

এরপর ক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান কাজী ওমর ফারুক বিগত সময়ে ক্লাবের সকল সার্ভিস প্রজেক্ট ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা করেন।আলোচনা শেষে রিপসা টিমের নেতৃবৃন্দরা ক্লাব পরিচালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মো. সালেহ আহমদ, পাস্ট প্রেসিডেন্ট মো. এনামুর রহমান, ট্রেজারার জীবন আলম হাওলাদার, সদস্য ইসমাইল হোসেন, নাসির আহমদ সিরাজী, শাহরিয়ার আহমদ তালহা, ও জাহেদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠান শেষে ক্লাবের নতুন দুই সদস্যকে রোটারি পিন পরিয়ে দেন রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর রিপসা টিমের কো কো-অর্ডিনেটর (ফাইনান্স) মোহাম্মদ কবির উদ্দিন।-বিজ্ঞপ্তি

আরো..