https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২২

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা

মোস্তাক আহমেদ, নিজস্ব প্রতিনিধি : দলীয় কোন্দল নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে। কমিটি গঠন নিয়ে আমরা কোনো স্বজনপ্রীতি করবো না। আহ্বায়ক কমিটির সদস্যদের আসন ভিত্তিকভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামীতে জেলা বিএনপি হবে সুসংগঠিত একটি দল।

মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ এসব কথা বলেন।

নবগঠিত কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, বিএনপি নেতা কাজী আলাউদ্দিনসহ সাতক্ষীরা জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জানানো হয়, সাতক্ষীরায়-১ এর টিম লিডার হিসেবে দায়ীত্ব দেয়া হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান সাতক্ষীরা- ২, যুগ্ম আহ্বায়ক আকতারুল ইসলাম সাতক্ষীরা – ৩ ও যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি সাতক্ষীরা- ৪ এ টিম লিডার হিসেবে দায়ীত্ব পালন করবেন।

আরো..