https://www.a1news24.com
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৮

তেঁতুলিয়ায় আল্লাহ ও মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, স্থানীয়দের বিক্ষোভ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান আল্লাহ ও তার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মিন সায়েদ কাউসার নামের এক যুবকের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তেঁতুলিযার ধর্মপ্রাণ মুসলমানরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়ার তৌহিদী জনতা ব্যানারে চৌরাস্তা বাজারের তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষ করে তেতুলতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’ নাস্তিকের আস্তানা তেঁতুলিয়ায় থাকবে না’সহ বিভিন্ন শ্লোগানের মাধ্যমে কাউছারের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশ ও বিক্ষোভে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতশত তৌহিদী জনতা।

এসময় বক্তারা বলেন, মিন সায়েদ কাউসার একজন স্বঘোষিত নাস্তিক। সে তেঁতুলিয়ার একটি সম্ভ্রান্ত ভালো পরিবারের ছেলে। কিন্তু ভালো ঘরের ছেলে হলেও মন্দের জন্ম হয়েছে। তবে তেঁতুলিয়ায় মুরতাদ, নাস্তিকের কোন স্থান হবে না। এ নাস্তিক মহান আল্লাহ ও তার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে কুটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। দেশের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা বাংলাদেশ সরকারকে প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই এইরকম মুরতাদদের স্ব-ঘোষিত নাস্তিকদের অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। কে জানেএই কাউসারকে দিয়ে ওই বিগত ফ্যাসিস্ট, পতিত ও স্বৈরাচার প্রেতাত্বারা ভর করে আমাদের এই তেঁতুলিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরনের আহবান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর তেঁতুলিয়া উপজেলার আমির মাওলানা মো.আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হবিবর রহমান, চৌরাস্তা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো.মোখলেসুর রহমান, এডভোকেট আহসান হাবীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, ওবায়দুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ। এছাড়াও জামায়াতের সদর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামির শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো.জাহাঙ্গীর আলমসহ অনেক আলেম উলামা উপস্থিত ছিলেন।

জানা যায়, মিন সায়েদ কাউসার নামের ওই যুবক তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের খুনিয়াভিটা (কাজীপাড়া) এলাকার বাসিন্দা। গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে একটি ফেসবুক পোস্টে “তোমার আল্লাহও ভন্ড, তার রাসুলও ভন্ড’ লিখে মন্তব্য করে। পরে তার ফেসবুক পোস্টে আবারও পোস্ট দেন। কমেন্ট ও পোস্টের পর থেকেই শুরু হয় সমালোচনা।

এর পর থেকে অনেকে তা দেখে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানায়।

আরো..