https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬

পাইকগাছায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় দুই দিন ব্যাপী পৌরসভা পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়োজক কমিটির সদস্য সচিব মিলিজিয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, খলিলুর রহমান, বিজন কান্তি বিশ্বাস ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক খোরশেদ আলম । উপস্থিত ছিলেন শিক্ষক ফাতেমা খাতুন, শিবপদ সরদার, রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, রত্নেশ্বর সরকার, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াছমিন, সুরাইয়া ইয়াসমিন, শিল্পী পারভীন, পাপিয়া সুলতানা, ছায়রা খাতুন, প্রিয়াঙ্কা মিস্ত্রি, ফারহানা নাজনীন, শীপ্রা মাঝি, দিপীকা সাধু, অভিভাবক মাসুমা আক্তার, জুলি বড়ুয়া, লাকি গোলদার, শিক্ষার্থী আব্দুর রহমান ও অর্পিতা দাশ। প্রতিযোগিতায় পৌর এলাকার ৪ টি স্কুলের ২২৪ জন শিক্ষার্থী ৫৬ টি ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বোচ্চ ৫১ টি পুরস্কার পেয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেরা কৃতিত্ব অর্জন করে।

আরো..