Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার দ্বিবার্ষিক (২০২৫-২০২৬ সেশন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পুনরায় মো. আব্দুল হাই, জ্যেষ্ঠ সহসভাপতি পদে মোহাম্মদ আব্দুল্লাহ এবং সেক্রেটারি পদে সৈয়দ সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম হল রুমে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশন শেষে জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগের কমিটির সভাপতি মো. আব্দুল হাই’কে নতুন করে সভাপতি, আগের কমিটির সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি এবং আগের কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করেন তিনি। সম্মেলনের আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সেক্রেটারি পদে তিন জনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। পরে তিনি তিনজনকেই নতুন পদ গ্রহণের দলীয় শপথবাক্য পাঠ করান।

আগামী সাত দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন নব নির্বাচিত সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ।

পরে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করিয়ে দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি পদ্মা সেতু উপহার দিয়ে, ১শ পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আর যে দেশের মানুষেরা না খেয়ে থাকলো, ক্ষুধার যন্ত্রনায় মা তার সন্তাকে বিক্রি করতে বাধ্য হলো। সে দেশে সম্পদ থাকার পরেও কিভাবে পাচার করে হাসিনার আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে বাংলাদেশে জন্ম নিল- এটাও তদন্ত করা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি রাষ্ট্র নায়ক নির্বাচন করতে আমরা ভুল করি, কি পরিণতি হয় তার একটা দৃষ্টান্ত গত স্বাধীনতার ৫৪ বছরের এই বাংলাদেশ। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা এ দেশ থেকে পাঁচার হয়েছে। আর তা পাচার করেছে যারা ক্ষমতায় ছিল তারা। এর দায়ভার আমরা সাধারণ জনগণ এড়াতে পারি না। পীর সাহেব চরমোনাই যখন নীতির পরিবর্তনের দাবি নিয়ে দেশের গণমানুষের কল্যাণের জন্য একটা ইসলাম প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে যখন হাতপাখার বাক্স আমরা পাঠিয়ে দিলাম। আমাদের অনেক ভাই বলতো হুজুরদের ভোটটা দিয়ে কি আমাদের ভোটটা পচাবো। আজকে ২০২৪ এসে নিশ্চই আমাদের সকলের মাথায় ঢুকে গেছে যে হুজুরদের ভোট দিয়ে ভোট পচে নাই। আমাদের এই অবস্থা থেকে বের হতে মনের একটা পরিবর্তন আনতে হবে। আমরা ইসলামকে শুধু নামাজের জায়গায় মনে করি। কিন্তু আমাদের কখনো এই চিন্তা মাথায় আসে না, ইসলামের স্টেন্ডার্ড কত উন্নত। নতুন বাংলাদেশে সকলকে ইসলাম আন্দোলন বাংলাদেশের হাতপাখার পাশে থাকার আহ্বান জানান তিনি।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. হাছিবুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সহ জেলার ৫ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো..