Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়ায় বেতনা নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (৩১জানুয়ারি) বেলা ১২টায় কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড গোপিনাথপুরে এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা বেতনা নদী রক্ষার প্রয়োজনে নদীপাড়ের মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানান। সরকারিভাবে নদী খননকালে খনন করা মাটি নদীর পাড়ে রাখা হয়। নদীর তীর রক্ষা করার জন্য রাখা মাটি রাতের আঁধারে অবৈধভাবে উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে।

গোপীনাথপুর গ্রামের বিএনপি নেতা আকবর আলি বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে নদীপাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়া হতো। বর্তমানে তা নতুন করে শুরু হয়েছে। নদীপাড়ের মাটি কোনোভাবেই কেটে নিতে দিব না। আমরা যেকোনো মূল্যেই তা প্রতিহত করব। একই গ্রামের বিএনপি নেতা সোহরাব হোসেন বলেন, মাটিকাটা বন্ধ করতেই হবে। নদী রক্ষা ও নাব্যতা ধরে রাখার জন্য নদী পাড়ের মাটি ও গাছ-গাছালি থাকা প্রয়োজন। আমরা মাটি কাটতে দিব না। গাছ মারতেও দিব না। নদীকে বাঁচাতে তাই আমরা গ্রামবাসীরা এক হয়ে প্রতিবাদ জানাচ্ছি।

একই গ্রামের বাসিন্দা রিপন বলেন, তাঁর নদীপাড়ের রেকর্ডকৃত জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। নদীপাড়ে কবরস্থান সংলগ্ন জমির মাটিও বাদ যাচ্ছেনা। মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা কালিমুল্লাহ, আমজাদ হোসেন, ছাত্রদল নেতা আবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মানববন্ধনে নদীপাড়ে মাটি কাটার প্রতিবাদ করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সচিব রঞ্জু ও সাবেক ছাত্রদল নেতা রোমেলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান

আরো..