https://www.a1news24.com
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২

বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাাহিনুর ইসলা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির জানুয়ারী’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী (মঙ্গলবার) বেলা ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) নাজিয়া নওরীন, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হুমায়ুন কবীর বাদশা, আ: রাজ্জাক মন্ডল ও আব্দুল মালেক মন্ডল, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, আনসার ভিডিপি তাহেরা খাতুন, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিজিবি প্রতিনিধি প্রমুখ।

আরো..