Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সিইউজের নেতৃত্বে পরিবর্তন: নির্বাচনে রিয়াজ ও সবুর বিজয়ী – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সিইউজের নেতৃত্বে পরিবর্তন: নির্বাচনে রিয়াজ ও সবুর বিজয়ী

সিইউজে নির্বাচন: সভাপতি রিয়াজ হায়দার, সাধারণ সম্পাদক সবুর শুভ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ। রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ২৩০ ভোট, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম পেয়েছেন ১৫৮ ভোট।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিইউজের মোট ৪৪৫ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন। ভোট গণণা শুরু হয় সন্ধ্যায় এবং ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে ৯টার দিকে।

অন্যান্য পদের নির্বাচিতরা:

সিনিয়র সহসভাপতি পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সাবেক সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট।

সহসভাপতি পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান সাইদুল। নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সৌমেন ধর পেয়েছেন ১১২ ভোট এবং আলাউদ্দিন হোসেন দুলাল পেয়েছেন ৬৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট এবং রুবেল খান পেয়েছেন ৩১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাগো নিউজের স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন পেয়েছেন ১৮০ ভোট।

অর্থ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার। নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির স্টাফ রিপোর্টার মো. তৌহিদুল আলম পেয়েছেন ১২১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী বার্তা২৪-এর রিপোর্টার তাসনিম হাসান রিয়াদ পেয়েছেন ১৩৭ ভোট এবং দি মেসেঞ্জারের ব্যুরোপ্রধান সরওয়ার কামাল পেয়েছেন ৬৪ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান হাবিবুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাপোস্টের চিত্র সাংবাদিক মাসুমুল ইসলাম পেয়েছেন ১৭৩ ভোট।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের এ নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উজ্জীবিত হয়ে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

আরো..