Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বেদে সম্প্রদায়ের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বেদে সম্প্রদায়ের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থানরত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, দি নিউ নেশন পত্রিকার সিলেট ব্যুরো চিফ সাংবাদিক শফিক আহমদ শফী, সংগঠনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, কার্যকরী সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, জাকির হোসেন প্রমুখ।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক দায়িত্ব হিসেবে। আমরা সিলেটের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে সমাজের সবচেয়ে অবহেলিত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নকশী বাংলা ফাউন্ডেশন অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

আরো..