https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭

কাউনিয়ায় নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে বুধবার পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, আলমগীর চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজাহান মিয়া, যুগ্ন আহবায়ক মাহবুব আলম, মতিয়ার রহমান, রাশেদুল ইসলাম, আব্দুল হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির খোকন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্ন আহ্বায়ক শফিউল আলম মুক্তি, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আপেল জাহাঙ্গীর প্রমূখ। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো..