Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পঞ্চগড়ে মাদক বিরোধী জনসচেতনতামুলক ক্যাম্পেইন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পঞ্চগড়ে মাদক বিরোধী জনসচেতনতামুলক ক্যাম্পেইন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: “মাদক ছাড়ুন সপ্ন গড়ুন, মাদক ছাড়ুন দেশ গড়ুন” “স্বাস্থ্যই সম্পদ মাদক নয়, জীবন হোক সাফল্যময়” এই শ্লোগানে পঞ্চগড়ের সদর উপজেলায় মাদক বিরোধী জনসচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের ঝলই বাজারে পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় কম্পেনিয়ন স্পোর্টিং ক্লাব নামে একটি ক্রীড়া সংগঠন এই ক্যাম্পেইনের আয়োজন করে।

এসময় একটি প্রচারণা মূলক র‌্যালি নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ সহ স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফরহাদ, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, কম্পেনিয়ন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডা. রেজাউল করিম হৃদয় সহ ক্লাবের সদস্যরা।

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ঝলই বাজার এলাকায় মাদকের সয়লাব ঠেকাতে ও তরুণ সমাজকে ভালোর পথে আসার আহ্বান জানাতেই এই মাদক বিরোধী জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করে কম্পেনিয়ন স্পোর্টিং ক্লাব। আগামীতেও সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আরো..