https://www.a1news24.com
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৮

২৪-এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধেরই অনিবার্য ধারাবাহিকতা: আবু হাসান টিপু

বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদ এর আহবায়ক মৃত্যুঞ্জয়ী জুলাইযোদ্ধা আবু হাসান টিপু বলেছেন, মুক্তিযোদ্ধাদের ন্যায় জুলাইযোদ্ধাদের মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় সম্মান প্রদান করতে হবে। তিনি বলেছেন ফ্যাসিবাদ বিরোধী বিশ^ ইতিহাসে ’২৪ এর এই গণঅভ্যুত্থানের ন্যায় এত অল্প সময়ে মধ্যে দেড় সহস্ত্রাধিক শহিদ প্রায় অর্ধলক্ষাধিক আহত আর কয়েক কোটি মানুষের মরণপণ লড়ায়ের ঘটনা আর একটিও খুঁজে পাওয়া যাবেনা। তিনি আরও বলেছেন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামক এই রাষ্ট্রের জন্ম দিয়েছে আর ২৪-এর গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শাসককে বিদায় দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের পথ তৈরী করেছে। অতএব ’৭১-এর সাথে ’২৪-এর কোন বৈরিতা কিংবা বিরোধ নেই বরং ২৪-এর গণ অভ্যুত্থান ’৭১-এর মহান মুক্তিযুদ্ধেরই অনিবার্য ধারাবাহিকতা।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত সভায় আবু হাসান টিপু এসব কথা বলেন।

বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত এ আলোচনা সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদ-এর সদস্য সচিব এন আর বি মামুন, যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, জুলাই যোদ্ধা ফাহমিদা খন্দকার, আব্দুল ছালাম, মোহাম্মদ শাহজাহান, নিশাত রানা, মোঃ বিল্লাল, মোঃ সালাউদ্দিন, মোঃ রোমেল প্রমূখ।

৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, রাষ্ট্রিয় কর্মসূচি সমূহে অংশগ্রহন এবং আগষ্টের দ্বিতীয় সপ্তাহে চাষাঢ়ার শহীদ মিনারে মহা সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো..