https://www.a1news24.com
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩২

১০ দিন বন্ধ থাকছে সোনাহাট স্থলবন্দর

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম-আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৫ জুন থেকে ১৪ জুন বন্ধ থাকবে। আগামী ১৫ জুন থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

এ ব্যাপারে সোনাহাট স্থল শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, ছুটি শেষে ১৫ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

আরো..