https://www.a1news24.com
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১০

হুতিদের আগ্রাসনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

হারাম শরিফ ও মসজিদে নববীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

 

এস. এম. সাইফুল ইসলাম কবির: সৌদি আরবের পবিত্র হারাম শরিফ ও মসজিদে নববীকে ঘিরে হুতিদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম পুরাতন মুনিগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা সৌদি আরবের পবিত্র স্থানগুলোকে ঘিরে যেকোনো ধরনের হামলা, হুমকি ও আগ্রাসন বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে পবিত্র হারাম শরিফ ও মসজিদে নববীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, পবিত্র মক্কা ও মদিনা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত সম্মান ও আবেগের স্থান। এসব পবিত্র স্থানের নিরাপত্তা রক্ষা করা বিশ্বের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। তাই পবিত্র স্থানগুলোকে ঘিরে যেকোনো ধরনের আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জমিয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক শেখ আলতাফ হোসেন, শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, নোয়াপাড়া ইয়াগোপালই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মুকুল, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সভাপতি ইউসুফ ডাকুয়া, সৈয়দ রওনাকুল ইসলাম, বিএনপি নেতা শেখ মো. কামাল, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম আব্দুল্লাহ আল মামুন, এছাক আলী, সাখাওয়াত হোসেন, আনিছ শেখসহ স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো..