https://www.a1news24.com
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৮

হাতীবান্ধা সহর উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আবু তাহের বিএসসি নিয়োগ

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আবু তাহের বিএসসি নিয়োগ পেয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করে শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ছিলেন বলে যানা যায়। বৃহস্পতিবার দুপরে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমরান আলী বদলি হলে আজ তিনি দায়িত্ব ভার হস্তান্তর করেন।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন যে, নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের বিএসসি তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে।

উল্লেখ্য,যে হাতীবান্ধার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার প্রসারে ও খেলাধুলা সহ বিভিন্ন কো কারিকুলাম এ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।।

আরো..