https://www.a1news24.com
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯

হাতিয়ার উন্নয়নে বিএনপি-জামায়াত-এনসিপি সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান হান্নান মাসউদের

নোয়াখালী (নোয়াখালী) সংবাদদাতাঃ হাতিয়ার উন্নয়নের স্বার্থে বিএনপি-জামায়াত-এনসিপি-গণঅধিকারসহ যতো দল আছে এবং যারা হাতিয়াতে আছে তাদের সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন। এবার যদি দলে দলে বিভক্ত হয়ে, হানাহানি মারামারি করি তাহলে হাতিয়ার মানুষ আবারও হেরে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বুধবার বিকেলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। মাসউদ বলেন, আমরা হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দ্বীপকে ভূমিদস্যু থেকে বাঁচাবো, জলদস্যু থেকে বাঁচাবো, নদী ভাঙন থেকে বাঁচাবো। তাই আমি দল-মত নির্বিশেষে সকলকে আহবান করব আসেন আমরা সবাই মিলে যায়, সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়াকে বদলাই। হাতিয়াকে বাঁচাতে হলে দলে দলে লড়াই করা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না। হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে আরেকবার সংঘাতে জড়ায় তাহলে আর হাতিয়ার মানুষের আর মুক্তি মিলবে না।

তিনি আরও বলেন, আজ এখানে কোনো নির্বাচনী জনসভা করতে আসিনি। যদিও আমাকে আমার দল থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়ে শাপলাকলি দেওয়া হয়েছে। কিন্তু আমি বলব হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। হাতিয়ার মানুষ চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। হাতিয়ার উন্নয়নের স্বার্থে আমরা কোন দলের বিরুদ্ধে বলবো না, তাই দলবল নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে নতুন একটি হাতিয়া গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে দ্বীপের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আফাজিয়া ঘাটে আসতে থাকে লোকজন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো..