https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০২

হাতিয়ায় কোস্টগার্ডের যৌথ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ হাতিয়ায় পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে হাতিয়া কোস্টগার্ডের এক প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সাব্বির আলম সুজন।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের এক অভিযানে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা গ্রামে শীর্ষ সন্ত্রাসী মহিবুল্যাহ ওরফে মফুইল্যাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ীর আশপাশে তল্লাশি করে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত মহিবুল্ল্যাহ এর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ড সহ হাতিয়া থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত ৬ অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্টগার্ড আরো জানায়, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

আরো..