https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪০

হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা মুগ্ধ হবার মত-মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৫৪ বছর পর্যন্ত মানুষ বিভিন্ন মার্কা, দল দেখেছে কিন্তু দেশ গঠনের এবার তারা হাতপাখাকে দেখতে চায়। হাতপাখাকে এবার ভোট দিবে সবাই। হাতপাখার প্রতি মানুষের আন্তরিকতা মুগ্ধ হবার মত।

শুক্রবার সকালে বন্দর ইউনিয়ন এর গণসংযোগকালে তিনি একথা বলেন। উল্লেখ্য, শুক্রবার বিকেলে ২৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সি, সেক্রেটারী সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ফারুক হাওলাদার, মহানগর ছাত্র আন্দোলন এর সহ সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বন্দর থানা পূর্ব এর সেক্রেটারী মাসুদ রানা, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, জিহাদ হাসান, ইরফাত হোসেন, শাহীন আলম, মিজানুর রহমান প্রমুখ।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা মাঠে বিভিন্ন জায়গায় হাতপাখার পক্ষে কাজ করে যাচ্ছে। জনগণ ঠিকমত ভোট প্রয়োগ করতে পারলে আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

আরো..