Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
হকি এশিয়া কাপে চায়নিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

হকি এশিয়া কাপে চায়নিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

ক্রীড়া রিপোর্ট: মালয়েশিয়ার কাছে হেরে হকি এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) ‎‎ভারতের বিহারে রাজগির হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন সোহানুর রহমান ও রেজাউল করিম।

‎ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে আবদুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু খেলা দশ মিনিট না গড়াতেই গোল শোধ করেন চায়নিজ তাইপের সুং-ইউ। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

‎দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন সুং-ইউ। ২৬ মিনিটে আবদুল্লাহই ২-২ সমতা ফেরান।

ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ সমতা ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি চায়নিজ তাইপে। এই কোয়ার্টারে চার গোলের দেখা পায় বাংলাদেশ।

‎চতুর্থ কোয়ার্টারে আসে শেষ দুটি গোল। ‎৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম পেনাল্টি কর্নার থেকে গোল করার পর ৫৮ মিনিটে ব্যবধান ৮-২ করেন আশরাফুল। তবে ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে এক গোল শোধ করে হারের ব্যবধানটা কমায় চায়নিজ তাইপে।

আরো..