Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সোনারগাঁওয়ের মোগরাপাড়া গোলাম মসিহ’র নির্বাচনী গণসংযোগ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সোনারগাঁওয়ের মোগরাপাড়া গোলাম মসিহ’র নির্বাচনী গণসংযোগ

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় আলহাজ্ব গোলাম মসিহ বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকাকে চাঁদাবাজী ও যানজটমুক্ত করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। এই এলাকা সোনারগাঁওয়ের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সোনারগাঁও গড়ে তুলতে চাই।”

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সঙ্গে মাও. ছানাউল্লাহ নূরী, ফারুক আহমাদ মুন্সী, মাও. আবুল কালাম আজাদ সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চাঁদাবাজী ও যানজট মোগরাপাড়া চৌরাস্তা এলাকার প্রধান সমস্যা। আলহাজ্ব গোলাম মসিহের এই আশ্বাসে তারা আশাবাদী এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

আরো..