https://www.a1news24.com
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩

সুন্দরবনের ৭ দস্যুর আত্মসমর্পণ

স্টাফ রিপোটার,বাগেরহাট : সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর ৭ সদস্য ৩টি একনলা বন্দুক, ২টি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ কোস্টগার্ডেও কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার দ্বীগরাজে কোস্টগার্ডের কার্যালয়ে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে এসব বনদস্যুরা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী বনদস্যুদের মধ্যে বাহিনী প্রধান মোংলা উপজেলার সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) ও বাগেরহাটের রামপাল উপজেলা মাহফুজ মল্লিক (৩৪)। কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, সুমন হাওলার ও সিদ্দিক হাওলাদার এর আগে ২০১৮ সালেও অস্ত্র ও গুলিসহ র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছিল। ৫ আগস্টের পর সুমনের নেতৃত্বে ৭ জন আবারও বনে দস্যুতা শুরু করে। সুন্দরবনে দস্যুবৃত্তি পরিহার করে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বনদস্যুদের প্রতি আহ্বান জানান কোস্টগার্ড কর্মকর্তা।

আরো..