Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সুনামগঞ্জে হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রধান ও বিদায়ী সংবর্ধনা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সুনামগঞ্জে হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রধান ও বিদায়ী সংবর্ধনা

সুনামগঞ্জ শহরের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আবাবিল হিফজুল কুরআন একাডেমী, ষোলঘর-এর ৫ জন ছাত্র চলতি হিজরি বর্ষে (১৪৪৭ হিজরি) পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছেন।এই উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গণে হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর যারা হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন তারা হলেন, হাফিজ মোঃ সাব্বির হোসেন, হাফিজ মোঃ নাহিয়ান নাবিল, হাফিজ মোঃ আমির উদ্দিন, হাফিজ মোঃ ইসহাক তালুকদার, হাফিজ মোঃ কয়েস আহমদ।আবাবিল হিফজুল কুরআন একাডেমী ও আবাবিল নূরানি শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা নূর হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালেকাবাদ জামে মসজিদের খতিব হাফিজ আতাউর রহমান লস্কর, কাজির পয়েন্ট জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস আহমদ গুলেনূর, শায়খুল ইসলাম হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক, হাফিজ হেলাল আহমদ, সিনিয়র উস্তাদ মাওলানা মুফতি মোবাশ্বির আলী।এছাড়াও অনুষ্ঠানে হাফিজ মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাইনুল হাসান এবং হাফিজ আবু তাহের মিসবাহসহ অন্যান্য উলামায়ে কেরাম ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত আবেগঘন পরিবেশে ৫ জন নতুন হাফেজের মাথায় মর্যাদার পাগড়ি পরিয়ে দেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা একটি বড় নেয়ামত এবং এই হাফেজরা সমাজের আলোর মশাল হিসেবে কাজ করবেন।পরিশেষে হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

আরো..