সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) কুইন্সের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আর. সি টিটো,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমি, সহ সম্পাদক আতাউল হাকিম হাসান, সাংগঠনিক সম্পাদক তালহা রহমান, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, সাংস্কৃতিক সম্পাদক তানভীর চৌধুরী, সিনিয়র সদস্য দুলাল মিয়া এনাম, মামুন আহমেদ সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।