সিলেটের পণ্যপরিবহন মালিকদের একক সংগঠন ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত টি,ও লাইসেন্স প্রাপ্ত সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের বার্ষিক সাধারণ সভা (২০২৪-২০২৫) আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ রিয়াজ কমপ্লেক্সের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, জেলা ট্রাক মালিক গ্রæপের সহ সভাপতি সোহেল রানা, সহ সভাপতি কয়েস আহমদ, প্রবীন পরিবহণ মালিক নেতা জাকির হোসেন তালুকদার, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, নির্বাহী সদস্য সোহেল আহমদ, জেলা ট্রাক মালিক গ্রæপের যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবীর মিফতা, সহ সাধরণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, দফতর সম্পাদক মোঃ ফখর উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল উদ্দিন, প্রচার সম্পাদক খালেদ আহমদ, নির্বাহী সদস্য মোঃ মনছুর আলম, মঈনুল ইসলাম খান মঈন, সাধারণ সদস্য নাহিদুর রহমান দিপু, কাঁচাবাজার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ নাজিম আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আব্দুস শহীদ, পরিবহণ মালিক ছালিক আহমদ, মোঃ রুবেল মিয়া, মোঃ রিপন মিয়া, আব্দুল মালিক, আফতাব আলী, ইব্রাহিম আলী, মানিক মিয়া, আক্তার হোসেন, জামাল হোসেন, নুরুল আমিন প্রমূখ। সভায় বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ কয়ছর আলী জালালী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন বলেন, পণ্যপরিবহণ মালিকদের কল্যাণে ও কিস্তি সমস্যা’সহ বিভিন্ন সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে সকল ট্রাক মালিকদের উন্নয়নে ও নানা রকম হয়রানী বন্ধে জেলা ট্রাক মালিক গ্রæপ বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে পুলিশ প্রশাসন’সহ সংশ্লিষ্ট সকল মহলের সাথে আলোচনা চলছে। শীঘ্রই এর সুফল পাবেন সিলেটের পরিবহণ মালিকরা। প্রেস বিজ্ঞপ্তি