সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী এই ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধক্ষ্য শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তোরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস), সদস্য সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো: মশাহিদ আলী (বার্তা ২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।
নির্বাচনী আপীল বোর্ডর চেয়ারম্যন হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।