https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬

বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ভুট্টা খেত থেকে সোমবার দুপুরে (১৬ ফেব্রæয়ারি) পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা (কাউয়া ভাসা) গ্রামের একটি ভুট্টা খেতে লাশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পুলিশে খবর দেন। থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুট্টা খেত থেকে স্বাধীন বাবুর (১৬) লাশ উদ্ধার করেন। নিহত স্বাধীন পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের হতদরিদ্র ওবায়দুল হকের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত স্বাধীন মানসিক ভারসাম্যহীন। সে বাড়ি থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন কবরস্থান, ভুট্টা খেত, রাস্তা, ঈদগাহ ও উঁচু স্থানে রাত্রি যান শেষে তিন/চার দিন পর বাড়ি ফিরতো। এঅবস্থায় রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সোমবার ভুট্টা খেতে পুলিশ তার লাশ উদ্ধার করে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো..